রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়েবরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক
বিজ্ঞাপন

চালক বদলেছে, রাষ্ট্র পরিচালনার মেশিন বদলায়নি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম
চালক বদলেছে, রাষ্ট্র পরিচালনার মেশিন বদলায়নি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, একই ব্যবস্থায় এখন অন্য একজন দেশ পরিচালনা করছেন। শুধু চালক পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার মেশিন পরিবর্তন হয়নি।

সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জ শহরের একটি পার্টি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রকাঠামোর পরিবর্তন ও সংস্কার না হলে তারেক রহমানও শেখ হাসিনার পথেই হাঁটবেন। রাষ্ট্র পরিচালনার বিদ্যমান কাঠামো বহাল রেখে কেবল ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। এ জন্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার এবং রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে মৌলিক পরিবর্তন প্রয়োজন।

সভায় দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা হয়।

দলীয় সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করে এনসিপি। এতে দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলমসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...