সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, আত্মগোপনে থাকা সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রককে বদলি

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, আত্মগোপনে থাকা সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রককে বদলি

এ ঘটনায় ১১ অক্টোবর রাজধানীর মতিঝিল থানায় মামলা হয়। মামলার তদন্তে নেমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশ্নপত্র ফাঁস চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে। তাঁদের মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপের তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় সিরাজগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর-রশিদের নামও আলোচনায় আসে। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল জানা যায়নি।

সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবরের পর থেকে হারুন অর-রশিদ কর্মস্থলে আসছেন না। এ সময় তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। তবে তিনি কোথায় রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...