‘গমের আমদানি কমিয়ে উৎপাদন বাড়াতে হবে’

যুগ্ম সচিব মো. মোকতার হোসেন বলেন, গমের আমদানিনির্ভরতা কমিয়ে দেশকে উৎপাদনমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই কৃষি উন্নয়ন সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে গবেষণার মাধ্যমে উন্নত জাত উদ্ভাবন এবং কৃষক পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক ড. মো. আব্দুল হাকিম, রংপুর অঞ্চলের আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা পলাশ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক রিয়াজ উদ্দিন এবং রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক এস. এম. আবু বকর সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সারাদেশ থেকে আরও পড়ুন

