রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
তফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরারেস্টুরেন্টে তাহসিফ-দীপের সঙ্গে থাকা সেই নারী কে, কী ঘটেছিল টঙ্গীর বস্তিতেপল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরা
বিজ্ঞাপন

মদের বোতল সামনে রেখে প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ১০:২০ পিএম
মদের বোতল সামনে রেখে প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল

টেবিলের ওপর মদের বোতল, গায়ে স্যান্ডো গেঞ্জি—গানের তালে তালে নাচছেন এক ব্যক্তি। ভিডিওতে দেখা ওই ব্যক্তিকে সাভারের আশুলিয়ার শ্রীখন্ডিয়া মোল্লা মার্কেট এলাকার সালেহা ইদ্রিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানোয়ার হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তে দেখা যায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে হলুদ দেয়ালঘেরা একটি কক্ষে স্যান্ডো গেঞ্জি পরা এক ব্যক্তিকে নাচতে দেখা যায়। তার সামনের টেবিলে একটি বোতল রাখা রয়েছে। একই কক্ষে লুঙ্গি ও ফতুয়া পরা আরেকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকেও নাচতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা রুবেল সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে শিক্ষকের কাছে এলাকার শিশুরা নীতিশিক্ষা নেবে, তিনি যদি মদের বোতল সামনে রেখে এভাবে নাচেন, তাহলে কোমলমতি শিশুরা সমাজ থেকে কী শিখবে? এতে পুরো শিক্ষকসমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’

স্থানীয় আরেক অভিভাবক সুজন আহমেদ লিপু বলেন, ‘ভিডিওটি দেখার পর ভেবেছি, একজন প্রধান শিক্ষক কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন। বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর উপযুক্ত তদন্ত ও শাস্তি চাই।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...