মানিক পশারীর কবর খোঁড়া নিয়ে নতুন তথ্য

মতিউর রহমান জানান, কবর খোঁড়ার প্রয়োজনীয় সরঞ্জাম আনতে তিনি মানিক পশারীর এক বোনের বাড়িতে যান। সেখানে তার বোনকে কবর খোঁড়ার সরঞ্জাম আনতে বলেন। এসময় তার বোনসহ আরও দুই নারী সেখানে যান। পরে তিনি (মতিউর রহমান) কবর খোঁড়ার জন্য লোক খুঁজতে গেলে ওই নারীরা কবরের মাটি সরাচ্ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি ওই সময়ের।
তিনি আরও বলেন, কবরটি তিনি ও স্থানীয় এক ব্যক্তি মিলে খুঁড়েছেন। এসময় নারীরাও সহযোগিতা করেন। ফলে তিন নারী একাই কবর খুঁড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সঠিক নয়।
গ্রাম পুলিশ মতিউর রহমানের ভাষ্য, দাফনের সময় পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনজন গ্রাম পুলিশ ও স্থানীয় দুই ব্যক্তির সহায়তায় দাফন সম্পন্ন হয়। ওই সময় আশপাশে কোনো নারীকে দেখেননি বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, মানিক পশারীর দাফন সম্পন্ন হয়েছে। পুলিশ ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে দাফন সম্পন্ন করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে আমরা তার দাফন করেছি।

