রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ এএম
জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান

বর্তমানে বিদ্যালয়টিতে চারজন শিক্ষক পাঠদান করছেন। দীর্ঘদিন ধরে চলা এই অবকাঠামোগত সমস্যার কারণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উৎকণ্ঠা দিন দিন বাড়ছে। নিরাপদ শ্রেণিকক্ষের অভাবে স্বাভাবিক পরিবেশে পাঠদান নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলা রানী সরকার বলেন, বিদ্যালয়ের আসবাবপত্রের সংকট ও অবকাঠামোগত সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। পিডিপি-৫ কার্যক্রমের আওতায় প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষ তা যাচাই করেছেন। নতুন আসবাবপত্র দেওয়ার আশ্বাসও পাওয়া গেছে।

তিনি আরও বলেন, পুরোনো ভবনের ছাদ চুইয়ে লাইব্রেরি ও শ্রেণিকক্ষে বৃষ্টির পানি পড়ে। লাইব্রেরির বইপত্র রক্ষায় নিজ উদ্যোগে পলিথিন দিয়ে ঢেকে রাখতে হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান হলে পাঠদান কার্যক্রম স্বাভাবিক ও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

কালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিদ্যালয়টির সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। উপজেলা পরিষদের সভাতেও বিষয়টি আলোচনা করা হয়েছে। সেখান থেকে বরাদ্দ পাওয়া গেলে, নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে একটি টিনশেড ঘর নির্মাণ করে পাঠদান চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...