রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
খিলগাঁও থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তারবাবা-মা ও কিশোরী বোনসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার১৩টি সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু কাল: শাহে আলমরাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটেভয়াবহ চোটে মাঠেই জ্ঞান হারালেন নাইজেরিয়ার ফুটবলারসাফের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদজীবননগরে বসতবাড়ি থেকে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ জব্দ, অভিযুক্ত পলাতকটাঙ্গাইলের ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউবিধিমালা নিয়ে অটোরিকশা মালিকদের আতঙ্কিত না হতে বললেন প্রতিমন্ত্রীর১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
বিজ্ঞাপন

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০২:২২ পিএম
যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রী তমা খাতুনকে শ্বাসরোধে হত্যার মামলায় ১১ বছর পর স্বামী জনি মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জনি মিয়া জামালপুর সদর উপজেলার লাহারিকান্দা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, তমা খাতুনের সঙ্গে জনি মিয়ার বিয়ের সময় মেয়ের পরিবার থেকে পাঁচ হাজার টাকা, হাঁড়ি-পাতিল ও কাপড়চোপড় দেওয়া হয়। বিয়ের চার মাস পর স্ত্রীকে নিয়ে ঢাকায় গিয়ে অটোরিকশা কেনার জন্য শাশুড়ির কাছে দুই লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন জনি। তবে দরিদ্র পরিবারের পক্ষে ওই টাকা দেওয়া সম্ভব না হওয়ায় বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য তমাকে চাপ দেওয়া হতো। এ নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার বিরোধ চলছিল।

এজাহারে আরও বলা হয়, ২০১৫ সালের ১৯ মার্চ সকালে বাজার করে আনা নিয়ে জনি ও তার মা জোসনা বেগমের সঙ্গে তমার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জনি তমাকে ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে মারধর ও শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ করেন তমার মা উম্মে কুলছুম। পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করতে তমার মরদেহ ঘরের ধর্নার সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ওই দিন দুপুরে তমার মৃত্যুর খবর পান স্বজনেরা। রাতে জামালপুরে এসে তারা ঘরের মেঝেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা মনে করে অপমৃত্যুর মামলা করা হয়। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে তমাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে এলে তার মা উম্মে কুলছুম হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...