রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এইচএসসি পরীক্ষায় ৫ বিষয়ে ফেল করলেন ছাত্রশক্তি নেতাতিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠিজিপিএ-৫ পেয়েও ফিরবে না রাকিব, মিষ্টির বদলে বাড়িতে কুলখানিদেবিদ্বারে ৬২ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিংকিস্তির টাকা চাইতে গিয়ে মারধরের শিকার এনজিও কর্মীসীমান্তবর্তী ১০ প্রতিষ্ঠানে ফল বিপর্যয়, চোরাচালানসহ চার কারণমেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তভরাডুবির পর বড় পরিবর্তনের পথে হাঁটছে অস্ট্রেলিয়ামেয়াদ শেষ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তসব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জামায়াত আমিরের
বিজ্ঞাপন

শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ, অংশগ্রহণকারীদের খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম
শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ, অংশগ্রহণকারীদের খুঁজছে পুলিশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথগ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে নিষিদ্ধ ঘোষিত বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি সবুজ মোল্লার ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রচার করা হয়।

এক মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি সবুজ মোল্লা দাঁড়িয়ে তার সামনে দাঁড়ানো নেতাকর্মীদের শপথ পাঠ করাচ্ছেন। ভিডিওতে ২০-২৫ জন নেতাকর্মীকে শপথ নিতে দেখা যায়।

শপথ অনুষ্ঠানে বলতে শোনা যায়, ‘আমরা মহান আল্লাহর নামে শপথ করিতেছি যে, জঙ্গি জামাত-বিএনপির অগ্নিসন্ত্রাস, পুলিশ-জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা ও গায়েবি মামলার সমুচিত জবাব দিব। গরিব-দুঃখী মেহনতী মানুষকে সাথে নিয়ে হারানো গৌরবকে ফিরিয়ে আনব। আমাদের ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ অলি আসিফ ইনান ভাইয়ের নেতৃত্বে জাগ্রত বিবেকবান দেশপ্রেমিকদের ঐক্য গড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। প্রয়োজনে শেখ হাসিনার নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করব।’ শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে শপথ শেষ করতে শোনা যায়। তবে শপথ অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আমরাও দেখেছি। কোথায় এই শপথ হয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। এ ছাড়া শপথে কারা কারা অংশ নিয়েছিলেন, তাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...