রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে স্ত্রীসহ যুবককে গ্রামছাড়া

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম
শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে স্ত্রীসহ যুবককে গ্রামছাড়া

পরে আপত্তি ও হুমকির মুখে সোমবার সন্ধ্যায় ওই যুবক দুই স্ত্রীকে নিয়ে বাসা ছাড়েন। তারা মহাদেবপুর উপজেলায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। অভিযোগ অনুযায়ী, রাত ১০টার দিকে মাতাজি বিরামগ্রাম এলাকায় একদল ব্যক্তি তাদেরকে ঘিরে ধরে মুখে চুন-কালি মাখিয়ে জোরপূর্বক এলাকা থেকে বের করে দেন।

ভুক্তভোগী যুবক বলেন, শ্যালিকার সঙ্গে আগে তৈরি করা বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে থাকায় অন্য কোথাও বিয়ে করলে তিনি হয়রানির শিকার হতে পারতেন। এ কারণে প্রথম স্ত্রীর পূর্ণ সম্মতিতেই তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বিশিষ্ট আলেম মাওলানা রেজাউল করিম বলেন, পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে একই সময়ে দুই বোনকে স্ত্রী হিসেবে রাখার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তার বোনকে বিয়ে করা ইসলামে নিষিদ্ধ।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ফেসবুকে ভিডিও দেখে ওই যুবক ও তার দুই স্ত্রীকে হেনস্তা করার বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে এ ঘটনায় এখনও কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। ভুক্তভোগী ব্যক্তিরা থানায় অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...