মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
স্বাস্থ্যসনদ দেখাতে না পারায় জমিদারি ভোজকে লাখ টাকা জরিমানাএকাধিক কর্মকর্তার ভাষ্য: নিয়োগের প্রতিশ্রুতি না রাখাতেই হেনস্তা আইইডিসিআর পরিচালকখুলনায় অপরাধ: পথে পথে চাঁদা, কথায় কথায় খুনগাইবান্ধার চরাঞ্চল: ভুট্টা চাষে সার মিলছে নাপিরোজপুরের নেছারাবাদ: পাইলিং করে বন্ধ সেতু নির্মাণনারায়ণগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পটরূপগঞ্জে টেক্সটাইল মিলে কম্প্রেসার বিস্ফোরণে ৪ জন দগ্ধডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর, মায়ের বুকফাটা আর্তনাদহাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর অনুপস্থিত মাদ্রাসা শিক্ষকের, সুপারকে শোকজ
বিজ্ঞাপন

খুলনায় এবার বিএনপি নেতাকে গুলি

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পিএম
খুলনায় এবার বিএনপি নেতাকে গুলি

খুলনার বটিয়াঘাটা উপজেলায় অহিদুল ইসলাম বাদল (৩৫) নামে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বাদলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন। বাদল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। তিনি জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। এ ছাড়া তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাদশার দোকানের সামনে বাদলকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, খবর পেয়ে বটিয়াঘাটা থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...