৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দর্জির

স্থানীয় সূত্রে জানা গেছে, আলিফের পাশের দোকানদার ইমাম উদ্দিন তাঁর কাছে ৯০ টাকা পাওনা ছিলেন। এ টাকা নিয়ে মঙ্গলবার বিকেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যায় আলিফ টাকা দিয়ে ফেরার সময় ইমাম তাঁকে রড দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
মঙ্গলবার রাত ৮টায় শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ইসকান্দার হাবিবুর রহমান বলেন, পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে এক দোকানদারের রডের আঘাতে এক দর্জির মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

