রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, রাস্তা থেকে মরদেহ উদ্ধারওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা স্থায়ীভাবে খারিজরাজধানীতে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস, চলবে যেসব রুটেভারতে সিইসির পদত্যাগ দাবিতে বিরোধীদের ‘চলো দিল্লি’ পদযাত্রা আজইলেকট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারা কি জায়েজরাজধানীর পৃথক তিন স্থানে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা-অগ্নিসংযোগদ্বিতীয় দিনে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানা ছুটিটাঙ্গাইলে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, একটিতে পরীক্ষার্থী ছিল মাত্র ১ জননেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলোন্যাশনাল ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ
বিজ্ঞাপন

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাসিরুল, সম্পাদক জাকির

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১১:০৬ পিএম
বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাসিরুল, সম্পাদক জাকির

বান্দরবান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. নাসিরুল আলম এবং সাধারণ সম্পাদক পদে এন এ জাকির নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টা থেকে ভোট গণনা শুরু হয়। নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।

সভাপতি পদে মো. নাসিরুল আলম ও অধ্যাপক মো. ওসমান গনি প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে দুই ভোটের ব্যবধানে জয়ী হন নাসিরুল আলম। সহসভাপতি পদে এম এ হাকিম চৌধুরী, মিনারুল হক, মোহাম্মদ মোজাম্মেল হক ও মো. হোসাইন সম্রাট প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ মোজাম্মেল হক।

সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক। ছবি : এশিয়া পোস্ট
সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক। ছবি : এশিয়া পোস্ট

সাধারণ সম্পাদক পদে এন এ জাকির ও টিংশৈপ্রু মংটিং মারমা প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন এন এ জাকির। যুগ্ম সম্পাদক পদে রিজভী রাহাত ও মোহাম্মদ আলীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন তরুণ সাংবাদিক রিজভী রাহাত। কোষাধ্যক্ষ পদে কৌশিক দাশ গুপ্ত ও মো. ইসহাক প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদে ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন মো. ইসহাক।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...