রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশীয় অস্ত্র ও পিকআপ ভ্যানসহ আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য আটকমিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, টিয়ারশেল-লাঠিচার্জ, পুলিশের পিকআপে আগুনধর্ষণে বাধা দেওয়ায় শিশুকে ইট দিয়ে মেরে জখম, আসামি গ্রেপ্তারমিরপুরে পুলিশের গাড়িতে আগুনএল নিনোর প্রভাবে বিপর্যস্ত বলিভিয়া, জরুরি অবস্থা জারিক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি: ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সেরঅস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকাজীবননগরে বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করলেন এমপি রুহুল আমিনপরিকল্পিতভাবে পোশাকশ্রমিকদের উসকে দেওয়া হচ্ছে: শ্রমমন্ত্রীএকের পর এক ব্যর্থতা, অস্ট্রেলিয়ার ক্রিকেট কি তবে পতনের পথে?
বিজ্ঞাপন

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, রাস্তা থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, রাস্তা থেকে মরদেহ উদ্ধার

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন দরগাপাড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শহীদুল ইসলাম একই এলাকার মাহাতাব শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদুল দুই-তিন দিন পরপর বাড়িতে আসতেন। শনিবার বিকেলে তিনি একবার বাড়িতে আসেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবার বাড়ি থেকে বের হয়ে যান। রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশের সড়কে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, নিহত শহীদুলের বিরুদ্ধে সাতটি মাদক মামলা ও একটি হত্যা মামলা রয়েছে। তিনি প্রায়ই বাড়ির বাইরে অবস্থান করতেন। মাঝেমধ্যে মা-বাবার সঙ্গে দেখা করতে বাড়িতে আসতেন। শনিবারও বাড়িতে এসে সন্ধ্যার দিকে বের হয়ে যান। পরে বাড়ির কিছু দূরে তার মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লবণচরা থানার দরগাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...