রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

লক্ষ্মীপুর কলেজের বাংলা বিভাগের অ্যালামনাইয়ের আহ্বায়ক আহসান, সদস্যসচিব হৃদয়

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১১:১৫ পিএম
লক্ষ্মীপুর কলেজের বাংলা বিভাগের অ্যালামনাইয়ের আহ্বায়ক আহসান, সদস্যসচিব হৃদয়

লক্ষ্মীপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন চতুর্থ ব্যাচের আহসান হাবিব এবং সদস্যসচিব হয়েছেন সপ্তম ব্যাচের মো. কামরুল হাসান হৃদয়।

সোমবার (২৬ অক্টোবর) রাতে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও লক্ষ্মীপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীর মাহবুবুর রহমান কমিটির অনুমোদন দেন। সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি করা হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন চতুর্থ ব্যাচের মির্জা সাইফুল ইসলাম এবং যুগ্ম সদস্যসচিব হয়েছেন পঞ্চম ব্যাচের মো. তায়্যেবুল ইসলাম শোভন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন চতুর্থ ব্যাচের মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক ষষ্ঠ ব্যাচের মতিউর রহমান আরিফ, অর্থ সম্পাদক সপ্তম ব্যাচের শামসুল আরেফিন এবং প্রচার সম্পাদক ষষ্ঠ ব্যাচের রেদোয়ান আহমেদ। নারী বিষয়ক সম্পাদক করা হয়েছে সূচনা ইসলাম ও আয়েশা কবির লিপাকে।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রথম ব্যাচের আবুল হাসান সোহেল, দ্বিতীয় ব্যাচের শিমুল চৌধুরী এবং তৃতীয় ব্যাচের ফজলে রাব্বি ও রাকিব হাসান আকিব। এ ছাড়া বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদেরও কমিটিতে রাখা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...