রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এইচএসসি পরীক্ষায় ৫ বিষয়ে ফেল করলেন ছাত্রশক্তি নেতাতিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠিজিপিএ-৫ পেয়েও ফিরবে না রাকিব, মিষ্টির বদলে বাড়িতে কুলখানিদেবিদ্বারে ৬২ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিংকিস্তির টাকা চাইতে গিয়ে মারধরের শিকার এনজিও কর্মীসীমান্তবর্তী ১০ প্রতিষ্ঠানে ফল বিপর্যয়, চোরাচালানসহ চার কারণমেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তভরাডুবির পর বড় পরিবর্তনের পথে হাঁটছে অস্ট্রেলিয়ামেয়াদ শেষ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তসব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জামায়াত আমিরের
বিজ্ঞাপন

খুলনায় চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ এএম
খুলনায় চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ

বিবৃতিতে বলা হয়, মাদকের অবাধ বিস্তার এই নৈরাজ্যের অন্যতম কারণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন অপরাধের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা পাওয়ার কথা স্বীকার করলেও অপরাধীদের দমনে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন নেতারা। মাদক নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপরাধী চক্রগুলোর মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটছে বলে তাঁরা উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচ্ছিন্ন কিছু ঘটনার রহস্য উদ্‌ঘাটন করলেও সামগ্রিক অপরাধ পরিস্থিতির তুলনায় তা যথেষ্ট নয়। অপরাধীদের মদদদাতা ও নেপথ্যের প্রভাবশালীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তাঁরা। রাজনৈতিক দল ও সচেতন নাগরিক সমাজ প্রতিবাদ ও কর্মসূচি পালন করলেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি বলে দাবি করা হয়।

বিবৃতিতে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সন্ত্রাস, খুন, মাদক কারবার ও চাঁদাবাজি দমন করতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। এর দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে বলেও উল্লেখ করেন তাঁরা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...