রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়েবরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক
বিজ্ঞাপন

মসজিদের কমিটি নিয়ে বিরোধ, মাদারীপুরে শতাধিক বাড়িতে হামলা-লুটপাট

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পিএম
মসজিদের কমিটি নিয়ে বিরোধ, মাদারীপুরে শতাধিক বাড়িতে হামলা-লুটপাট

ক্ষতিগ্রস্ত শিল্পী আক্তার জানান, অন্যের বাড়িতে কাজ করে তিনি সংসার চালান। তার স্বামী ঢাকায় কাজ করেন। অনেক কষ্টে গড়ে তোলা ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শিল্পী আক্তার বলেন, আমি মানুষের বাড়িতে কাজ করি। আমার স্বামী ঢাকায় কাজ করেন। অনেক কষ্ট করে ঘরটা করেছি। এখন ঘরে কিছুই নেই। জিনিসপত্র নিয়ে গেছে, ঘর ভেঙেচুরে দিয়েছে। আমি বাচ্চু মোড়লদের বিচার চাই।

আলামিন মাতুব্বর, রুবিনা ও মারুফ হোসেনসহ কয়েকজন অভিযোগ করে জানান, বিস্ফোরণের শব্দে প্রাণভয়ে তারা বাড়িঘর ছেড়ে সরে যান। পরে ফিরে এসে ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা দেখতে পান। তাদের দাবি, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলাকারীদের বাধা দেওয়া হয়নি।

জুলাই আন্দোলনের যোদ্ধা তামিম মাতুব্বর অভিযোগ করেন, পুলিশ পক্ষপাতমূলক আচরণ করে তাদের বাড়িঘর থেকে সরিয়ে দেন। পরে প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে বলে দাবি তার। তিনি বলেন, আমি একজন জুলাই যোদ্ধা এবং ছাত্রদলের কর্মী। আমার ঘরও তারা ছাড় দেয়নি। বাচ্চু মোড়ল আওয়ামী লীগের নেতা। আমি জুলাই যোদ্ধা হওয়ার কারণে আমাদের ঘর ভাঙচুর ও লুটপাট করেছে।

ঘটনার পেছনে মসজিদের কমিটি নিয়ে বিরোধ ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।

অভিযুক্ত বাচ্চু মোড়ল এশিয়া পোস্টকে বলেন, আমি বা আমাদের সমর্থকরা তাদের ঘরবাড়ি লুটপাট, ভাঙচুর এবং আগুন জ্বালায়নি। তারা নিজেরাই এ কাজ করেছে।

তবে ঘটনাস্থলে পুলিশের অবস্থান নিয়ে অভিযোগ অস্বীকার করেছেন ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি এশিয়া পোস্টকে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বিভ্রান্তিমূলক। দুই পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে এবং পুলিশ আইন অনুযায়ী দায়িত্ব পালন করছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এশিয়া পোস্টকে বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...