রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এইচএসসি পরীক্ষায় ৫ বিষয়ে ফেল করলেন ছাত্রশক্তি নেতাতিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠিজিপিএ-৫ পেয়েও ফিরবে না রাকিব, মিষ্টির বদলে বাড়িতে কুলখানিদেবিদ্বারে ৬২ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিংকিস্তির টাকা চাইতে গিয়ে মারধরের শিকার এনজিও কর্মীসীমান্তবর্তী ১০ প্রতিষ্ঠানে ফল বিপর্যয়, চোরাচালানসহ চার কারণমেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তভরাডুবির পর বড় পরিবর্তনের পথে হাঁটছে অস্ট্রেলিয়ামেয়াদ শেষ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তসব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জামায়াত আমিরের
বিজ্ঞাপন

ফারাক্কা চুক্তি নবায়নেই প্রমাণ হবে ভারতের বন্ধুত্ব: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পিএম
ফারাক্কা চুক্তি নবায়নেই প্রমাণ হবে ভারতের বন্ধুত্ব: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা শুধু বাংলাদেশ সরকারের নয়, ২০ কোটি জনগণের বন্ধু, এমন মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর ডিসির মোড় এলাকায় শ্যামাসুন্দরী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রতিবেশী দেশের কর্মকাণ্ড নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে যেভাবে ফারাক্কা চুক্তি করেছিলেন, ১২ ডিসেম্বরের পর সেভাবেই চুক্তিটি নবায়ন করা হবে।

ফারাক্কা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, গত জুনে এ বিষয়ে বাংলাদেশের একটি প্রতিনিধিদল কলকাতায় বৈঠক করেছে। এ ছাড়া দেশে উচ্চক্ষমতাসম্পন্ন একটি দল গঠন করা হয়েছে। ভারতের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করা হচ্ছে। ভারতীয় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই সময় বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হবে। এ ছাড়া চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার পরামর্শকদের মতামত নেওয়া হবে।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা এমনভাবে বাস্তবায়ন করতে চান, যাতে দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা মানুষ শত বছর ধরে এর সুফল পেতে পারেন।

রংপুর নগরীর শ্যামাসুন্দরী খালের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভাগীয় শহরগুলোর খাল, নদী ও জলাশয়ের উন্নয়নে নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে খাল, নদী ও জলাশয় খনন ও পুনঃখননের কাজ চলছে। এসব জলাশয়কে পুনরুজ্জীবিত করা এবং শহরকে দূষণমুক্ত রাখার চেষ্টা করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...