রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মিরপুরের হারে কঠিন হল বাংলাদেশের ফাইনালের পথসিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থীমজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপডেঙ্গু প্রতিরোধে চুয়াডাঙ্গায় মাঠে প্রশাসন ও এনজিও, প্রতি সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা৫০ বছর ধরে বাদাম বিক্রেতা নিখিল, শেষ বয়সেও নেই স্থায়ী ঠিকানা৬ সদস্যের মজুরি বোর্ড গঠন, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীরঅটোরিকশা চলাচলে নতুন বিধিমালা, চলতে পারবে না যেসব সড়কেসিরিজ জয় নিয়ে পোস্ট করে ট্রলের শিকার পাকিস্তানের প্রধানমন্ত্রীযশোর বোর্ডে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সফলতা মাত্র তিনটিতেদেশে প্রথমবারের মতো ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক
বিজ্ঞাপন

বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম
বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা

রাত ১২টার দিকে ঘটনাস্থলে যান নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ। তিনি বলেন, ছাত্রাবাসের সড়ক নির্মাণকাজের মান নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। এ নিয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে তিনি পুলিশ পাঠান। এ সময় সহকারী সুপারও ঘটনাস্থলে ছিলেন। তাঁদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের মতপার্থক্য হয়েছিল। শিক্ষার্থীরা সভা করছিলেন, সেখানে ছাত্রদল নেতারা যান। ছাত্রাবাসের শিক্ষার্থীরা নেতাদের সঙ্গে বহিরাগত আসার অভিযোগ করেন। তবে পুলিশ ঘটনাস্থলে কোনো বহিরাগতকে পায়নি।

ওসি আরও বলেন, ছাত্রাবাসের সড়ক নির্মাণকাজ বন্ধ থাকা নিয়েই মূলত মতপার্থক্যের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা কাজটি শেষ করার দাবি জানান। পরে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় বিএম কলেজের অশ্বিনীকুমার ছাত্রাবাসের সড়কে ঢালাই দেওয়ার শেষ মুহূর্তে অনিয়মের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ নিয়ে ওই দিন আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ‘কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...