রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অধ্যক্ষ দেলাওয়ারের হয়রানি বন্ধের দাবি: চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধনমিরপুরের হারে কঠিন হল বাংলাদেশের ফাইনালের পথসিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থীমজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপডেঙ্গু প্রতিরোধে চুয়াডাঙ্গায় মাঠে প্রশাসন ও এনজিও, প্রতি সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা৫০ বছর ধরে বাদাম বিক্রেতা নিখিল, শেষ বয়সেও নেই স্থায়ী ঠিকানা৬ সদস্যের মজুরি বোর্ড গঠন, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীরঅটোরিকশা চলাচলে নতুন বিধিমালা, চলতে পারবে না যেসব সড়কেসিরিজ জয় নিয়ে পোস্ট করে ট্রলের শিকার পাকিস্তানের প্রধানমন্ত্রীযশোর বোর্ডে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সফলতা মাত্র তিনটিতে
বিজ্ঞাপন

সোনামসজিদ স্থলবন্দরে পণ্য সরবরাহ বন্ধ করল ভারত

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম
সোনামসজিদ স্থলবন্দরে পণ্য সরবরাহ বন্ধ করল ভারত

তবে এই নতুন নিয়মের প্রতিবাদ জানিয়ে ভারতের মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিত ঘোষ একটি পাল্টা চিঠি দেন। চিঠিতে পণ্য খালাসের অপেক্ষায় থাকা চালক ও সহকারীদের অবাধ যাতায়াতের সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। দাবি মানা না হওয়া পর্যন্ত আজ বৃহস্পতিবার সকাল থেকে সোনামসজিদ সীমান্ত দিয়ে বাংলাদেশে কোনো পণ্যবাহী ট্রাক না পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় রপ্তানিকারক ও পরিবহন সংগঠনগুলো।

বিষয়টি নিশ্চিত করে সোনামসজিদ স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার মো. মাসুদ রানা জানান, নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থেই রাতে চালক-সহকারীদের বন্দরের ভেতরে অবস্থানের চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ভারতীয় ব্যবসায়ীরা এর প্রতিবাদে সকালে পণ্য সরবরাহ বন্ধ রাখেন।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বলেন, চালকদের রাতে বন্দরের ভেতরে থাকার নিয়ম চালুর মূল কারণ হলো সীমান্ত পারাপারের সময় অবৈধ পণ্যের চালান রোখা। তবে ভারতের রপ্তানিকারকরা পণ্য পাঠানো বন্ধ রাখায় একটি সাময়িক অচলাবস্থা তৈরি হয়েছে। সৃষ্ট এই জটিলতা দূর করতে ও বন্দর কার্যক্রম স্বাভাবিক রাখতে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে আলোচনা প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...