রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
খিলগাঁও থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তারবাবা-মা ও কিশোরী বোনসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার১৩টি সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু কাল: শাহে আলমরাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটেভয়াবহ চোটে মাঠেই জ্ঞান হারালেন নাইজেরিয়ার ফুটবলারসাফের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদজীবননগরে বসতবাড়ি থেকে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ জব্দ, অভিযুক্ত পলাতকটাঙ্গাইলের ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউবিধিমালা নিয়ে অটোরিকশা মালিকদের আতঙ্কিত না হতে বললেন প্রতিমন্ত্রীর১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
বিজ্ঞাপন

অধ্যক্ষ দেলাওয়ারের হয়রানি বন্ধের দাবি: চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের অংশ হিসেবে এবং শিক্ষক নেতার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষকেরা। শনিবার সকাল ১০টায় শহরের শহীদ হাসান চত্বরে এই কর্মসূচির আয়োজন করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই নানা অপচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর ওপর চলা হয়রানি অবিলম্বে বন্ধ করার দাবি জানান তাঁরা। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

শিক্ষক নেতারা আরও বলেন, শিক্ষকদের যৌক্তিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন দমন না করে উত্থাপিত দাবিগুলো দায়িত্বশীল কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিতে সংশ্লিষ্ট মহলের কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।

এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা রয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই চুয়াডাঙ্গায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হলো।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...