রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়েবরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক
বিজ্ঞাপন

মেঘনায় জেলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, দায় স্বীকার করছে না কেউ

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম
মেঘনায় জেলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, দায় স্বীকার করছে না কেউ

বরিশালের হিজলা উপজেলাসংলগ্ন মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় গুলিতে আকতার হোসেন (৪০) নামের এক জেলে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত জেলের সহকর্মীদের দাবি, চাঁদপুর নৌপুলিশের একটি অভিযানকারী দলের ছোড়া গুলিতে তিনি নিহত হয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে চাঁদপুর নৌপুলিশ। পাশাপাশি অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ ঘটনার দায় স্বীকার করেনি।

নিহত আকতার হোসেন হিজলার মেমানিয়া ইউনিয়নের সুলতান হাওলাদারের ছেলে। তার চার মেয়ে ও দুই ছেলে রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জেলে মো. আব্দুল বেপারী জানান, তারা ১৩ জন একটি ট্রলারে করে মেঘনা নদীতে মাছ ধরতে যান। তীর থেকে প্রায় আধা ঘণ্টা যাওয়ার পর হিজলার গৌরবদী ইউনিয়নের ওরাকুল মাছঘর-সংলগ্ন এলাকায় পৌঁছালে নৌপুলিশের একটি ট্রলার তাদের কাছাকাছি আসে। এ সময় আকস্মিকভাবে গুলি ছোড়া হলে আকতার হোসেনসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত আকতারকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল বেপারীর দাবি, গুলি ছোড়ার পরপরই কিছুটা দূরে আরেকটি অভিযান চালিয়ে কয়েকজন জেলেকে আটক করে নৌপুলিশের একটি দল। তাদের চাঁদপুরে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এ কারণে তার ধারণা, গুলি ছোড়া দলটিও চাঁদপুর নৌ পুলিশের ছিল।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...