রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে পথচারীর মৃত্যু

রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের পাল্টাপাল্টি প্রতিযোগিতার মধ্যে চাপা পড়ে শহীদুল্লাহ (৩৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরা টিভি সেন্টারের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাইদা পরিবহনের একটি বাস ও এর চালককে আটক করা হয়েছে।
নিহত শহীদুল্লাহর পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে দুই বাসের পাল্টাপাল্টি প্রতিযোগিতার সময় চাপা পড়ার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

