সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

রাজধানীর সায়েদাবাদ সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ এএম
রাজধানীর সায়েদাবাদ সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর সায়েদাবাদ জনপদ মোড়ে সড়ক দুর্ঘটনায় আরিয়ান (২৭) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আরিয়ানের আত্মীয় সোহাগ মিয়া বলেন, আরিয়ান গুলিস্তান ফুটপাতে জুতা বিক্রি করতেন। প্রতিদিন রাত ১১টার দিকে বাসায় ফিরে আসেন। গতকাল বৃহস্পতিবার রাত ৩টা বেজে গেলেও বাসায় ফেরেননি। এরপর আরিয়ানকে খুঁজতে গুলিস্তান যাই। সেখানে তাকে না পেয়ে রিকশায় করে বাসায় ফিরছিলাম। সায়েদাবাদ জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে আসার পর লোকজনের জটলা দেখতে পাই। কাছে গিয়ে দেখি আরিয়ান আহত রক্তাক্ত অবস্থায় পরে আছে। দ্রুত আরিয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসক মৃত বলে জানান। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো এক যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন আরিয়ান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...