কদমতলীতে ৯ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ আটক ৩

পরে একই দল ভোর ৪টা ২০ মিনিটের দিকে কদমতলীর মেরাজনগর এলাকার অপর একটি আবাসিক ভবনে অভিযান চালায়। সেখানে ৬ হাজার ৫৫৫ পিস ইয়াবাসহ আবদুল বাতেন মিয়া ও মো. মুসাকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩৫০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবি-১০ আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটককৃত তিনজনকে উদ্ধার করা মাদকসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

