রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরা
বিজ্ঞাপন

৩০০ বস্তা ইউরিয়া নিয়ে ট্রাক উল্টে পড়ল পুকুরে

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পিএম
৩০০ বস্তা ইউরিয়া নিয়ে ট্রাক উল্টে পড়ল পুকুরে

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নরসিংদীর ঘোড়াশাল সার কারখানা থেকে ৩০০ বস্তা ইউরিয়া (১৫ মেট্রিক টন) সার নিয়ে ভাওড়া ইউনিয়নে ফিরছিল ট্রাকটি। পথে সরকারপাড়া এলাকার একটি সরু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পানিতে ডুবে যাওয়া সার উদ্ধারের চেষ্টা করা হয়। তবে পানিতে তলিয়ে যাওয়ায় সার গলে নষ্ট হয়ে যায়।

সার ডিলার আমজাদ হোসেন বলেন, গ্রামের রাস্তাটি অত্যন্ত সরু হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। পানিতে তলিয়ে যাওয়ায় পুরো সার নষ্ট হয়েছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...