পরাজিত জামায়াতের প্রার্থীর বাসায় ফুল-মিষ্টি নিয়ে হাজির মির্জা ফয়সল

ক্ষতিগ্রস্ত ও আক্রান্ত ব্যক্তিদের তালিকা দেওয়ার আহ্বান ও প্রতিশ্রুতি দিয়ে ফয়সল আমীন বলেন, তিনি নিজে ঘটনাস্থলে যাবেন, ঘটনার সত্যতা যাচাই করবেন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবেন।
জামানত হারিয়েছেন তিন প্রার্থী
এ দিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচ প্রার্থীর মধ্যে তিনজন জামানত হারিয়েছেন। তাঁরা হলেন—বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
১৮৫টি কেন্দ্রের প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, আবদুল আলীম নিজামী বটগাছ প্রতীকে ৮৩৬ ভোট, খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ২৮৯ ভোট এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে ৪৫০ ভোট পেয়েছেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

