সাজেকে ১২ ঘণ্টার জন্য সড়ক অবরোধ শিথিল

তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ১ নভেম্বর নির্ধারিত ১২ ঘণ্টা শেষ হওয়ার পর আগের মতো অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি
আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—অবরোধকারীদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তি এবং দায়ের করা মামলা সম্পূর্ণ প্রত্যাহার; ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত; উজোবাজারের দোকানপাট ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাযথ ক্ষতিপূরণ; উজোবাজার থেকে সেনা ও পুলিশ সদস্যদের প্রত্যাহার; আহত ব্যক্তিদের সম্পূর্ণ চিকিৎসার ব্যয় বহন।
এ ছাড়া সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সশস্ত্র সদস্যদের দ্রুত সাজেক থেকে সরিয়ে নেওয়া এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও জুলুম বন্ধের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে আন্দোলনরত নেতাকর্মীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি না করা এবং তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি না চালানোর দাবিও জানিয়েছেন তারা।

