রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
খিলগাঁও থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তারবাবা-মা ও কিশোরী বোনসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার১৩টি সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু কাল: শাহে আলমরাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটেভয়াবহ চোটে মাঠেই জ্ঞান হারালেন নাইজেরিয়ার ফুটবলারসাফের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদজীবননগরে বসতবাড়ি থেকে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ জব্দ, অভিযুক্ত পলাতকটাঙ্গাইলের ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউবিধিমালা নিয়ে অটোরিকশা মালিকদের আতঙ্কিত না হতে বললেন প্রতিমন্ত্রীর১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
বিজ্ঞাপন

কলাবাগানে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তারদের পরিচয় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম
কলাবাগানে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তারদের পরিচয় প্রকাশ

রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন ও যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল ও গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোট ১৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার চারজন হলেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার আওয়ামী লীগের সভাপতি মো. শামিনুর রহমান (৫৩), একই এলাকার আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কামরুন্নাহার লিপি (৫০), মো. নাজমুল হাসান (৪৯) এবং মো. বিল্লাল হোসেন (৪৫)।

পুলিশের দাবি, নাজমুল হাসান যুবলীগের কর্মী এবং অপর তিনজন আওয়ামী লীগের কর্মী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ধানমন্ডি থানার মিরপুর রোডসংলগ্ন কলাবাগান ক্রীড়াচক্রের মাঠ এলাকায় ১০ থেকে ১৫ জনের একটি দল ৭ থেকে ৮টি মোটরসাইকেলে করে আসে। তারা ব্যানার প্রদর্শনের পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।

ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় তাকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করা হয়। তবে তিনি কৌশলে নিজেকে রক্ষা করেন। পরে ঘটনাস্থল থেকে নাজমুল হাসান ও বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...