সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

দ্বিতীয় বিয়ের খবর পেয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অবস্থান

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম
দ্বিতীয় বিয়ের খবর পেয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অবস্থান

লিমার ভাষ্য, গত বুধবার (২৮ অক্টোবর) গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে তামিম আরেকটি বিয়ে করেন। খবর পেয়ে পরদিন বৃহস্পতিবার ঢাকা থেকে এসে তামিমের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবি জানান তিনি। তবে তামিমের মা-বাবা ও স্বজনেরা তাঁকে মেনে নিতে অস্বীকৃতি জানান। এ সময় তামিম বাড়ি থেকে সরে যান।

লিমা বলেন, ‘তামিমের সঙ্গে আমার বিয়ে ও দুই বছরের সংসারের বিষয়টি দুই পরিবারের সদস্যরাই জানতেন। তামিমের মা-বাবা আমাদের বাসায় যাতায়াত করেছেন।’

লিমার অভিযোগ, তামিমের মামা গতকাল রাতে তাঁকে জোর করে বাড়ি থেকে বের করে দেন। আজ আবারও তামিমের বাড়ির সামনে অবস্থান করছেন।

বিষয়টি জানতে তামিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘কেউ মেয়েটিকে ছেলের ঘর থেকে বের করে দেওয়ার দায়িত্ব নিয়েছে, আবার কেউ তাঁকে ওই ঘরে রাখার দায়িত্ব নিয়েছে। এই দায়িত্বের মধ্যে আমি নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দেখব।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...