সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

স্ত্রী সৌদিপ্রবাসী, ঘরে মিলল অসুস্থ স্বামীর গলাকাটা মরদেহ

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পিএম
স্ত্রী সৌদিপ্রবাসী, ঘরে মিলল অসুস্থ স্বামীর গলাকাটা মরদেহ

নিহতের মেয়ে জুথি আক্তার জানান, আজ সকাল ৮টার দিকে তাঁর বাবা পানি পান করতে চান। তিনি পানি নিয়ে ঘরে গিয়ে দেখেন, বাবা বিছানায় বসে আছেন। পাশে পড়ে ছিল রক্তমাখা বটি। এ সময় তাঁর বাবা নিজেই গলা কেটেছেন বলে জানান। পরে জুথি তাঁকে গ্লাসে করে পানি পান করান। কিছুক্ষণের মধ্যেই টুলু মিয়ার মৃত্যু হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...