১৩ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ১৪, পাস মাত্র একজন

রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র একজন। প্রতিষ্ঠানটির কলেজ শাখায় শিক্ষকের সংখ্যা ১৩ জন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এ শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফলের এ চিত্র জানা যায়।
প্রতিষ্ঠানটির কলেজ শাখার ভারপ্রাপ্ত প্রধান নাসির উদ্দিন সুইট বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে এবার ১৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে একজন পাস করেছে। আমাদের প্রতিষ্ঠানে মোট ১৩ জন শিক্ষক রয়েছেন।
এদিকে চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। তবে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

