শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এইচএসসিতে ফেল, মাগুরায় দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার৫ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, পুলিশের গাড়ি ভাঙচুরট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে যাত্রী নিহতশ্লীলতাহানির অভিযোগে সালিস, ব্যাংক চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ৫৬ বছর বয়সে আবার বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, সাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপদীর্ঘ বিরতির পর আবার পড়াশোনা, ৫২ বছরে শেফালীর এইচএসসি জয়অংশীদারিত্বের ছদ্মবেশে আফ্রিকা বিক্রি করছে রাশিয়াসরকার ৮ মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে: যশোরে গোলাম পরওয়ারমেয়েদের শিক্ষানীতিতে তালেবানের পক্ষ নেওয়ায় তিন দেশে সমালোচনার মুখে জাকির নায়েক
বিজ্ঞাপন

সাংবাদিক আলিফ হত্যা: আরও ২ সন্দেহভাজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম
সাংবাদিক আলিফ হত্যা: আরও ২ সন্দেহভাজন গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় সন্দেহভাজন আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) ভোরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

গ্রেপ্তার দুজন হলেন ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) ও মো. সাব্বির আহম্মেদ (২৫)। ইমরান দুর্গাপুর পৌরসভার চর মোক্তারপাড়া এলাকার এবং সাব্বির একই উপজেলার তেরিবাজার এলাকার বাসিন্দা। গত বছরের ১০ নভেম্বর সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি ছিলেন ইমন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিবি পুলিশের সহযোগিতায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, গ্রেপ্তার দুজন হত্যা মামলার প্রধান সন্দেহভাজন তাজুল ইসলামের সহযোগী। হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের এখনও দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়নি।

তিনি আরও বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ড সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আলিফের ওপর গত বছরের ১০ নভেম্বর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি ছিলেন ইমন। এ ছাড়া হত্যা মামলার তদন্তেও ইমনের নাম উঠে এসেছে। ইমন ও সাব্বিরের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...