শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এইচএসসিতে ফেল, মাগুরায় দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার৫ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, পুলিশের গাড়ি ভাঙচুরট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে যাত্রী নিহতশ্লীলতাহানির অভিযোগে সালিস, ব্যাংক চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ৫৬ বছর বয়সে আবার বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, সাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপদীর্ঘ বিরতির পর আবার পড়াশোনা, ৫২ বছরে শেফালীর এইচএসসি জয়অংশীদারিত্বের ছদ্মবেশে আফ্রিকা বিক্রি করছে রাশিয়াসরকার ৮ মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে: যশোরে গোলাম পরওয়ারমেয়েদের শিক্ষানীতিতে তালেবানের পক্ষ নেওয়ায় তিন দেশে সমালোচনার মুখে জাকির নায়েক
বিজ্ঞাপন

স্বৈরাচারের দোসররা এখনও ঘাপটি মেরে আছে: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম
স্বৈরাচারের দোসররা এখনও ঘাপটি মেরে আছে: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয় মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশ থেকে শুধু স্বৈরাচারের নেত্রী পালিয়ে গেছে, তবে তাদের দোসররা পালায়নি। তারা আপনার ও আমাদের ভেতেরই ঘাপটি মেরে বসে আছে। তারা আমাদের দুর্বলতা খোঁজার জন্য বসে আছে। যদি আমরা তাদের সামনে আমাদের দুর্বলতা প্রকাশ করি তাহলে তারা একদিন না একদিন আমাদেরকে ছোবল মারবেই।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, মনে রাখতে হবে আমার যে ভাই গুম, খুন, পঙ্গুত্ব বরণ করলো সেই অপরাধে স্বৈরাচারের দোসরদের বিচারের সম্মুখীন করতেই হবে। আর তারা যদি বিচারের সম্মুখীন না হয়, তাহলে তাদের অতীত বলে, তারা কোনো সময় ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। যদি ইতিহাস থেকে তারা শিক্ষা নিত তাহলে ১৯৭৫ সালে কিংবা ২০০১ সালেই তাদের শিক্ষা হতো। ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার কারণেই তারা ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত আপনাদের ও আমাদের ওপর দমন, নিপীড়ন চালিয়েছে।

দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব রেজাউর রহমান রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের এমপি আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...