মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার, গ্রেপ্তার ৮

উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। গ্রেপ্তার চারজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সার পাচারের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তদন্তের স্বার্থে গ্রেপ্তার আটজনের নাম প্রকাশ করা যাচ্ছে না বলেও জানান তিনি।
সারাদেশ থেকে আরও পড়ুন

