মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
স্বাস্থ্যসনদ দেখাতে না পারায় জমিদারি ভোজকে লাখ টাকা জরিমানাএকাধিক কর্মকর্তার ভাষ্য: নিয়োগের প্রতিশ্রুতি না রাখাতেই হেনস্তা আইইডিসিআর পরিচালকখুলনায় অপরাধ: পথে পথে চাঁদা, কথায় কথায় খুনগাইবান্ধার চরাঞ্চল: ভুট্টা চাষে সার মিলছে নাপিরোজপুরের নেছারাবাদ: পাইলিং করে বন্ধ সেতু নির্মাণনারায়ণগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পটরূপগঞ্জে টেক্সটাইল মিলে কম্প্রেসার বিস্ফোরণে ৪ জন দগ্ধডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর, মায়ের বুকফাটা আর্তনাদহাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর অনুপস্থিত মাদ্রাসা শিক্ষকের, সুপারকে শোকজ
বিজ্ঞাপন

পা দিয়ে লিখে এইচএসসি পাস, কলির স্বপ্ন বিসিএস

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পিএম
পা দিয়ে লিখে এইচএসসি পাস, কলির স্বপ্ন বিসিএস

পড়াশোনার পাশাপাশি কলি রানীর রয়েছে বহুমুখী প্রতিভা। ডান পা দিয়েই অনায়াসে মোবাইল ফোন ও কম্পিউটার পরিচালনা করতে পারেন তিনি। গানেও রয়েছে তার বিশেষ আগ্রহ। বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে ইতোমধ্যে একাধিক পুরস্কার ও প্রশংসা অর্জন করেছেন তিনি।

এর আগেও পা দিয়ে লিখে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও এসএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন কলি রানী। এবার তার স্বপ্ন আরও বড়। উচ্চশিক্ষা শেষ করে বিসিএস ক্যাডার হয়ে দেশ ও মানুষের সেবা করতে চান তিনি। কলির বিশ্বাস, অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে শারীরিক প্রতিবন্ধকতা স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, বোর্ডের নিয়ম অনুযায়ী শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা থাকলেও কলি রানী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বসে পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তার ইচ্ছা অনুযায়ী ৩০২ নম্বর কক্ষে অন্য শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। নিয়ম অনুযায়ী তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছিল। স্বাচ্ছন্দ্যের সঙ্গে সব পরীক্ষা শেষ করে সফলভাবে উত্তীর্ণ হন তিনি।

কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম বলেন, কলি রানী পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৫০ পেয়েছে। তার এ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

এদিকে উচ্চশিক্ষা অর্জন ও স্বপ্নের ক্যাম্পাসে পড়াশোনা চালিয়ে যেতে কলি রানী ও তার পরিবার সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। তাদের প্রত্যাশা, সবার সহযোগিতা পেলে একদিন স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারবেন কলি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...