গাংনীর দুই গ্রামে শেয়ালের আক্রমণ, নারী-পুরুষসহ আহত ৮

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রেশমা খাতুন বলেন, শেয়ালের আক্রমণে আহত সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে।
কাথুলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কাবের আলী বলেন, একই শেয়াল দুই গ্রামের মানুষকে কামড়েছে। পরে স্থানীয় লোকজন শেয়ালটিকে মেরে ফেলেছেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মাসুদুর রহমান বলেন, ‘শেয়ালের কামড়ে আহত আটজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পাঁচজনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।’
সারাদেশ থেকে আরও পড়ুন

