রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরা
বিজ্ঞাপন

মোহাম্মদপুরে ভাত রান্না নিয়ে তর্ক, কাঁচির আঘাতে আহত কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৯:২০ পিএম
মোহাম্মদপুরে ভাত রান্না নিয়ে তর্ক, কাঁচির আঘাতে আহত কিশোরের মৃত্যু

পিয়াল হাসান আরও বলেন, তিনি এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়। এ সময় আলমগীরের ভাই শিমুল এবং দুই ভাতিজা নাজিম ও নাদিম কক্ষ থেকে বের হয়ে নিরবকে মারধর করেন। একপর্যায়ে শিমুল নিরবের গলায় কাঁচি ঢুকিয়ে দেন। কিছুক্ষণ পর তাঁদের বাবা বাসায় ফিরলে তাঁকেও মারধর করা হয়।

পরে নিরবকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে শ্যামলীর একটি হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে ২২ অক্টোবর আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, গত ১৯ অক্টোবর রাতে ভাত রান্নাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এতে গলায় কাঁচির আঘাতে আহত হয় নিরব। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

জাহিদুল ইসলাম আরও জানান, ঘটনার পর নিরবের বাবা এনায়েত মুন্সি চারজনের নাম উল্লেখ করে থানায় হত্যাচেষ্টা মামলা করেন। নিরবের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এ ঘটনায় আলমগীর নামে একজন আসামি গ্রেপ্তার আছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...