রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরা
বিজ্ঞাপন

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: দেলাওয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পিএম
দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: দেলাওয়ার হোসেন

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আবারও তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। নির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং নির্বাচনি এজেন্ট ও কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড় ঘুরে পুনরায় বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে দেলাওয়ার হোসেন বলেন, এই নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। নির্বাচনে কীভাবে জালিয়াতি হয়েছে, তা প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এ জন্য তিনি নির্বাচন কমিশনের পদত্যাগের পাশাপাশি প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...