রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
খিলগাঁও থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তারবাবা-মা ও কিশোরী বোনসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার১৩টি সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু কাল: শাহে আলমরাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটেভয়াবহ চোটে মাঠেই জ্ঞান হারালেন নাইজেরিয়ার ফুটবলারসাফের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদজীবননগরে বসতবাড়ি থেকে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ জব্দ, অভিযুক্ত পলাতকটাঙ্গাইলের ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউবিধিমালা নিয়ে অটোরিকশা মালিকদের আতঙ্কিত না হতে বললেন প্রতিমন্ত্রীর১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
বিজ্ঞাপন

এক কোম্পানির বাস চালু হচ্ছে ঢাকার ৬ রুটে

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ এএম
এক কোম্পানির বাস চালু হচ্ছে ঢাকার ৬ রুটে

ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমান আজকের পত্রিকাকে এ বিষয়ে বলেন, ‘বাস রুট ফ্র্যাঞ্চাইজির পুরো ধারণা শুরুতেই বাস্তবায়ন করা সম্ভব না হলেও শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে পুরো ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। বাস চলাচল শুরুর পর কোনো সমস্যা বা নিয়মের ব্যত্যয় ঘটলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাসমালিকেরাও কীভাবে শৃঙ্খলা বজায় রাখেন, সেটিও দেখা হবে।’

‎‎এর আগে ২০২১ সালের ২৬ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল ‘ঢাকা নগর পরিবহন’। তখন ঘাটারচর-কাঁচপুর রুটে ১৫৫টি বাস চালানোর পরিকল্পনা থাকলেও শুরু হয়েছিল মাত্র ৫০টি বাস নিয়ে। একই রুটের আগের অন্য কোম্পানির বাসগুলোর চলাচল বন্ধ করা যায়নি। অবকাঠামোগত ও পরিচালনাগত সংকটে লোকসানের মুখে একপর্যায়ে বন্ধ হয়ে যায় উদ্যোগটি।

রাজধানীতে বাস রুট রেশনালাইজেশনের আওতায় ৯৮টি সচল রুটকে সমন্বয় করে ৩২টি রুটে আনার পরিকল্পনা রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে সম্পূর্ণ কোম্পানিভিত্তিক বাস চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে শুরুতে ছয়টি রুটে পুরোনো বাস চলবে। ই-টিকিটিং ব্যবস্থাও থাকবে না। ফলে বিভিন্ন পরিবহনের বাসের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা, ভাড়ার হার নিয়ে বিশৃঙ্খলা ও যাত্রীসেবার নিম্নমানের কতটা সমাধান হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...