সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, টিয়ারশেল-লাঠিচার্জ, পুলিশের পিকআপে আগুন

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০১:২৪ পিএম
মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, টিয়ারশেল-লাঠিচার্জ, পুলিশের পিকআপে আগুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম প্রিভেনশন উত্তরের যুগ্ম পুলিশ কমিশনারের দায়িত্বে থাকা মো. মহিদুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কিছু দুষ্কৃতিকারী যুক্ত হয়েছিল। তাঁদের কর্মকাণ্ডে পুলিশের মনে হয়েছে, তাঁরা অরাজকতা সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন। এ কারণে পর্যাপ্ত পুলিশ সদস্য ও কর্মকর্তা মোতায়েন করা হয়েছিল।

পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। ছবি: আজকের পত্রিকা
পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। ছবি: আজকের পত্রিকা

মো. মহিদুল ইসলাম আরও বলেন, ‘জনসাধারণের দুর্ভোগ ও জনভোগান্তির কথা বিবেচনা করে আমরা তাঁদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এ জন্য আমাদের কোনো লাঠিচার্জ করতে হয়নি। আমরা কিছু সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। আমরা শুধু সড়কটি ছেড়ে দেওয়ার জন্য তাদের সরিয়ে দিয়েছি।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...