সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সসহ গ্রেপ্তার ৮

সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (২০)সহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।
এর আগে গতকাল শনিবার মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপর আজ রোববার সদর মডেল থানার এসআই মো. ফরিদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় মব সৃষ্টি করে আসামি ছিনতাই, পুলিশের কাজে বাধা এবং আঘাতের অভিযোগ আনা হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

