মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
একাধিক কর্মকর্তার ভাষ্য: নিয়োগের প্রতিশ্রুতি না রাখাতেই হেনস্তা আইইডিসিআর পরিচালকখুলনায় অপরাধ: পথে পথে চাঁদা, কথায় কথায় খুনগাইবান্ধার চরাঞ্চল: ভুট্টা চাষে সার মিলছে নাপিরোজপুরের নেছারাবাদ: পাইলিং করে বন্ধ সেতু নির্মাণনারায়ণগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পটরূপগঞ্জে টেক্সটাইল মিলে কম্প্রেসার বিস্ফোরণে ৪ জন দগ্ধডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর, মায়ের বুকফাটা আর্তনাদহাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর অনুপস্থিত মাদ্রাসা শিক্ষকের, সুপারকে শোকজসংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন
বিজ্ঞাপন

যে ঘরে ছিল আলিম পাসের আনন্দ, সেখানেই এখন কান্নার রোল

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম
যে ঘরে ছিল আলিম পাসের আনন্দ, সেখানেই এখন কান্নার রোল

এক দিন আগেও ঘরজুড়ে ছিল আনন্দ। আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পরিবারের একমাত্র ছেলে সাকিব ব্যাপারী (২১)। ফল প্রকাশের পর তাকে ঘিরে পরিবারের সদস্যদের মনে ছিল স্বস্তি আর ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন। কিন্তু সেই আনন্দ বিষাদে রূপ নিয়েছে মুহূর্তেই। পরীক্ষায় পাসের পরদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাকিব। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ তার পরিবার।

রোববার (১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের রামগঞ্জ উপজেলার পদ্মা বাজার এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাকিব লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর এলাকার বক্স আলী ব্যাপারী বাড়ির আনিছুর রহমানের একমাত্র ছেলে। সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে তিনি উত্তীর্ণ হন। তিনি লামচরী রায়পুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। ছবি : এশিয়া পোস্ট
সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। ছবি : এশিয়া পোস্ট

স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব রামগঞ্জ উপজেলার সিটি প্লাজার লাইফ সাপোর্ট আইটি ইনস্টিটিউট নামের একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কাজ করতেন। রোববার কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পদ্মা বাজার এলাকায় বিআরটিসির একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...