সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনেররায়েরবাগে দুই গাড়ির প্রতিযোগিতার বলি মোটরসাইকেল আরোহীপুরোনো বাণিজ্য মেলার ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরাআগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণনাস্তার প্রলোভনে বাক্প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, গণপিটুনির পর অভিযুক্ত গ্রেপ্তারহাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যুব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু, চালকদের লাইসেন্স ও ভাড়া নিয়ে যে তথ্য জানালেন প্রতিমন্ত্রীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার, ইতিহাস পরিবহনের ১২ বাস আটকসেরা অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশ কোথায়রিয়াল মাদ্রিদের খেলা এবারও দেখায়নি চীন
বিজ্ঞাপন

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

ঢাকা-কুমিল্লা মহাসড়কের কুমিল্লা অংশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কালাকচুয়া এলাকায় মদিনা সিএনজি পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডিস্ট্রিক্ট ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

ময়নামতি হাইওয়ে থানার এসআই শাহাবুদ্দিন বলেন, নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনও শনাক্ত হয়নি। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...