সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হাওরের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যানটিন, সবুজ ক্যাম্পাস গড়ার উদ্যোগযুক্তরাষ্ট্র শর্ত মানলে ৪৮ ঘণ্টায় হরমুজ খুলে দিতে প্রস্তুত ইরানঅনিয়মে সার ডিলারশিপ বাতিল, কর্মকর্তা জড়িত থাকলে বিভাগীয় ব্যবস্থা: কৃষিমন্ত্রীফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিংবডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিতঅ্যাম্বুলেন্সে রোগী বহনের আড়ালে মাদক পাচার, আটক ২বাড়ির সামনে গর্তে জমা পানিতে ডুবে প্রাণ গেল শিশুরধর্মের নামে রাজনৈতিক-সামাজিক সুবিধা নেওয়ার প্রতিযোগিতা চলছে: জহির উদ্দিন স্বপনময়মনসিংহ বাস টার্মিনালে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা‘ভালো সিদ্ধান্ত’ বলছেন সবাই, বাসা ছাড়তে সময় না দেওয়ায় ক্ষোভশ্রমিকদের রাস্তায় নামাতে মিথ্যা প্রচার চালাচ্ছে পরাজিত শক্তি: রিজভী
বিজ্ঞাপন

ফরিদপুরে ৫০ যাত্রী নিয়ে খাদে বাস

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম
ফরিদপুরে ৫০ যাত্রী নিয়ে খাদে বাস

ফরিদপুর থেকে টেকেরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল ‘জননী ট্রাভেলস’র একটি বাস। কিন্তু পথেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে নারী শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাসস্ট্যান্ডের প্রায় ৫০০ গজ পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। চলন্ত অবস্থায় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীরা ছিটকে পড়েন এবং অনেকে ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...