খুলনায় নদীর পাড়ে পড়ে ছিল দুই যুবকের গলাকাটা লাশ

ঘটনাস্থল থেকে রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম জানান, দুপুরের দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং দুজনের গলাকাটা লাশ উদ্ধার করেন।
হত্যাকাণ্ডের নেপথ্য কারণ অনুসন্ধানের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘কী কারণে বা কোন শত্রুতার জেরে এই জোড়া হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের বিরুদ্ধে আগে থেকে কোনো মামলা ছিল কি না অথবা তারা কোনো অপরাধী বা সন্ত্রাসী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে।’
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

