শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

গতকাল সদরের চুরখাই এলাকায় রাজীব পরিবহনের বাসচাপায় নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থী জাকিরুল ইসলামের মৃত্যু হয়। জাকিরুলের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, সড়কে এমন দুর্ঘটনা আর দেখতে চান না তাঁরা। শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ বলেন, সড়ক অবরোধের ঘটনায় জেলা পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, আমি শুধু জেলা মোটর মালিক সমিতির সভাপতি না। আমি বাংলাদেশ সড়ক পরিবহনের বিভাগীয় সাধারণ সম্পাদক। ওই দায়িত্ব থেকে রাজীব পরিবহনসংশ্লিষ্টদের চিঠি দেব, যেন তাঁরা সড়কে সুশৃঙ্খলভাবে গাড়ি চালান। যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে অবশ্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

