মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এমপি আমির হামজার সম্পদের হিসাব নিয়ে অসংগতির অভিযোগ, ইসিতে তদন্তের আবেদননাসীরুদ্দীনকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বানজমিতে ময়লা ফেলায় ছোট ভাইকে হত্যা, এক মাস পর গ্রেপ্তার বড় ভাইএমপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতারতরুণদের টুর্নামেন্টে ‘বুড়ো’ সাব্বির, দলে আছেন আরও যাঁরাদফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহতপ্রকল্পের নাম বদলে হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’, করা হলো উপকমিটিওনির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না: জাহেদ উর রহমানসাব্বির-আফিফদের নিয়ে এশিয়া কাপের দল দিল বিসিবি
বিজ্ঞাপন

জমি নিয়ে বিরোধে হামলায় প্রাণ গেল গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
জমি নিয়ে বিরোধে হামলায় প্রাণ গেল গৃহবধূর

কুষ্টিয়ার কুমারখালীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগে নাসিমা খাতুন (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাসিমা খাতুন বাটিকামারা এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, বসতবাড়ির জমি দখলকে কেন্দ্র করে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল নাসিমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে নাসিমা ও তার পুত্রবধূর সঙ্গে হামলাকারীদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে নাসিমা আঘাত পেয়ে মাটিতে পড়ে যান।

পরে তার পুত্রবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা নাসিমাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...