তরুণদের টুর্নামেন্টে ‘বুড়ো’ সাব্বির, দলে আছেন আরও যাঁরা

আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ সাব্বির রহমান খেলেছেন ২০২২ সালে। ঘরোয়া ক্রিকেটে খেললেও তেমন একটা নিয়মিত নন তিনি। বয়সও হয়ে গেছে ৩৪ বছর। জাতীয় দলে ফেরার সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে। এই বুড়ো বয়সে তিনি সুযোগ পেলেন তরুণদের টুর্নামেন্টে।
রাইজিং স্টার্স এশিয়া কাপের দল আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯ সদস্যের প্রাথমিক দলে আছেন বুড়ো সাব্বিরও।
বাংলাদেশ দল:
মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রাকিবুল হাসান, মো. রুবেল, রিপন মণ্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।
খেলাধুলা থেকে আরও পড়ুন

