সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিনবরগুনায় বিএনপি নেতার সদস্য পদ স্থগিতটিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিতব্রাজিল-উরুগুয়েকে আতিথেয়তা দিয়ে ভারতের ক্ষতি ১১২ কোটিমাদকাসক্ত ছেলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা, প্রাণ বাঁচাতে ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারেভার্চুয়াল শুনানিতে তিন সপ্তাহে জামিন পেল ৫২ শিশু‘মুক্তিযুদ্ধের পর রক্ষীবাহিনীকে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল’মজুরি বোর্ড গঠনের পরও অশান্ত শিল্পাঞ্চল, বন্ধ ৭০০ পোশাক কারখানাবিয়ের দাবিতে নয়, মানসিক সমস্যায় বিদ্যুতের টাওয়ারে উঠেছিলেন তুহিনঅনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত সচিবের দণ্ড
বিজ্ঞাপন

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম
বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে ভুল করে পরিত্যক্ত একটি লাইনে ঢুকে পড়েছিল ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস। তবে লাইনের মাঝামাঝি কাটা অংশ ও ক্রসিংয়ের পিলার দেখতে পেয়ে দ্রুত ট্রেন থামিয়ে দেন চালক। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। পরে পেছনে গিয়ে পয়েন্ট পরিবর্তন করে নির্ধারিত লাইনে প্রবেশ করে ট্রেনটি।

সোমবার (২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট বিলম্ব হয় ট্রেনটির। বিকেলে নরুন্দি স্টেশন ছেড়ে জামালপুরের উদ্দেশে রওনা হয়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর ট্রেনটি নরুন্দি স্টেশনে প্রবেশ করে। ট্রেনটির দুই নম্বর লাইনে ঢোকার কথা থাকলেও ভুলবশত সেটি পরিত্যক্ত তিন নম্বর লাইনে চলে যায়। স্টেশনের মাঝামাঝি কাটা লাইনে ক্রস পিলার দেখতে পেয়ে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও ট্রেনটি পরে পিছিয়ে এসে ক্রসিং ঠিক করে দুই নম্বর লাইনে প্রবেশ করে। এই প্রক্রিয়ায় প্রায় আধঘণ্টা সময় নষ্ট হওয়ার পর বিকেল সাড়ে তিনটার দিকে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

রেলওয়ে স্টেশনের ব্যবসায়ী বকুল মিয়া বলেন, ট্রেন ঢোকার কথা দুই নম্বর লাইনে কিন্তু চলে যায় তিন নম্বরে। তবে ট্রেনের গতি কম থাকায় এবং চালকের বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...