মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

নিহত মারিয়ার চাচি রুমা আক্তার বলেন, ‘পাঁচ লাখ টাকার মালামাল দিয়ে বিয়ে দেওয়ার পরও প্রায়ই মারিয়াকে মারধর করত তার স্বামী। রোববার রাতে এসে মারিয়াকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায় ইমরান। এই ঘটনার কঠিন বিচার চাই।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রাথমিকভাবে কিছু পরিষ্কার করে বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।’
সারাদেশ থেকে আরও পড়ুন

